বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
 

সিরাজগঞ্জে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬

---

‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমিতে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ সিয়াম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ‎বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সিয়াম চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজস্ব জমিতে ধান রোপণের কাজ করছিলেন সিয়াম। কাজ চলাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির দিকে রওনা দেন। এ সময় পরপর কয়েকটি বজ্রপাত হলে একটি বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon