বুধবার, ২৯ জুলাই ২০২৬
 

৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬

---
মোঃ শাকিল মোল্লা , রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া গ্রামের একটি পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. নাসিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মো. লিটন মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি পারভেল্লাবাড়িয়া গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে।
তল্লাশির সময় তার পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে ৫২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ দশমিক ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার ৬০০ টাকা। এছাড়া মাদক বিক্রির সন্দেহভাজন নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই মো. নাসিরুজ্জামান বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon