সোমবার, ২০ জুলাই ২০২৬
 

দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬

---
মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে প্রায় তিন মাস ধরে জেলে বন্দী রয়েছেন এক যুবক। ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।ক্তভোগী মশিউর রহমান সুজন (৩৫), চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ দালালচক্রের মাধ্যমে ভুয়া ভ্রমণ ভিসায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, হরিনখোলা এলাকার মুমিন মিয়া ও ডালিম মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ ভিসার মাধ্যমে লোকজনকে বিদেশে পাঠিয়ে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের প্রলোভনে পড়ে বিদেশে গিয়ে বিপাকে পড়েন সুজন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মুমিন মিয়া ও ডালিম মিয়া বলেন, “আমরা কোনো ধরনের প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” র্তমানে তিনি সৌদি আরবের মদিনা শহরের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে। একই ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরও একাধিক ভুক্তভোগী থাকার কথাও স্থানীয় সূত্রে জানা যায়। ক্তভোগীর ভাই মাসুক মিয়া বলেন, “আমার ভাই নির্দোষ। সে দালালের প্রতারণার শিকার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমার ভাইকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চাই।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনাটি প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon