![]()
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমি খ্যাত নাচোল উপজেলা জুড়ে এখন আমন ধানের চারা রোপনের ধুম পড়েছে। দিগন্ত জোড়া বিস্তৃর্ণ মাঠে দল বেঁধে নিপুন হাতে সারি সারি করে ধানের চারা রোপন করছেন স্থানীয় আদিবাসী নারীরা। তাদের সুনিপুণ ও ছন্দময় কাজে মুখরিত হয়ে উঠেছে নাচোলের এলাইপুরের মাঠ।
তীব্র রোদ ও গরম উপেক্ষা করে তারা মাঠের পর মাঠ কৃষি কাজে অংশ নিচ্ছেন। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের নারীরা ভোরে কোমর বেঁধে নেমে পড়েন কর্দমাক্ত জমিতে। তাদের নিপুন হাতের ছোঁয়ায় সবুজ চাদরে ঢেকে যাচ্ছে মাঠের পর মাঠ। পুরুষ শ্রমিকদের পাশাপাশি সমানতালে কাজ করে চলেছেন এই নারীরা
স্থানীয় কৃষকদের মতে, আদিবাসী নারীদের চারা রোপনের কৌশল ও গতি অত্যন্ত চমৎকার। তারা সমান দূরত্ব বজায় রেখে ও নির্দিষ্ট মাপে ধানের চারা রোপন করেন, যার ফলে ধানের ফলন ভালো হয়।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এলাইপুর গ্রামের আদিবাসী নারীরা কেবল কঠোর পরিশ্রমই করছেন না বরং তাদের বংশ পরস্পরায় প্রাপ্ত নিপুণ রোপন কৌশল বরেন্দ্র অঞ্চলের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বৈরী আবহাওয়া ও কঠিন পরিস্থিতি মোকাবেলা করে মাঠের পর মাঠ সবুজ চাদরে ঢেঁকে দেওয়ার এ কর্মযজ্ঞ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি ও স্থানীয় পর্যায়ে দক্ষ নারী কৃষি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং আধুনিক কৃষি প্রশিক্ষণের আওতায় আনা গেলে তা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কৃষিবিদরা।



মন্তব্য