মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
 

মেসি না নেইমার? প্রিয় তারকার জার্সির দাম কত?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬

---
লাইফস্টাইল ডেস্ক
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বাংলাদেশে এখন সাজ সাজ রব। বিশেষ করে ঢাকায় ফুটবল ভক্তদের উন্মাদনা তুঙ্গে! প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে তাদের দলের জার্সি। ছোট-বড় সবার গায়ে পছন্দের দলের রঙে রাঙানো জার্সি এবং বাড়ির ছাদে পতাকার উড্ডয়ন জানান দিচ্ছে ফুটবল উৎসবের আমেজ। প্রিয় দলের জার্সি পরে খেলা দেখা কিংবা গোল করার পর আনন্দ উদযাপনের এই আবহ ফুটবলপ্রেমীদের কাছে এখন এক পরম আবেগের নাম।

জার্সির খোঁজে ফুটবল ভক্তরা
বিশ্বকাপের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীসহ সারা দেশে জার্সি সংগ্রহের ধুম লেগেছে। অনেকে রাস্তার ধারের দোকান থেকে শুরু করে বড় শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্মে খুঁজছেন প্রিয় দলের জার্সি। গুগল সার্চেও এখন জার্সি সংক্রান্ত তথ্যের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। যেমন—’জার্সির দাম’, ‘আর্জেন্টিনা জার্সির দাম’, ‘ব্রাজিলের জার্সির দাম কত’, ‘মেসির জার্সির দাম কত’, ‘নেমারের জার্সির দাম কত’ এবং ‘পর্তুগালের জার্সির দাম’।
সাধারণ ফ্যান জার্সি: সাধারণ সমর্থকদের জন্য তৈরি এই জার্সিগুলো কিছুটা ঢিলেঢালা ও আরামদায়ক। এর লোগো ও ব্র্যান্ডের নাম এমব্রয়ডারি করা থাকে, যা বেশ টেকসই। দাম সাধারণত ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে।
প্লেয়ার ভার্সন: এগুলো অত্যন্ত হালকা ও বিশেষ মাইক্রো-ভেন্টিলেশনযুক্ত প্রযুক্তিতে তৈরি। অ্যাথলেটিক লুকের জন্য ফ্যাশন-সচেতন তরুণদের কাছে এটি প্রিয়। দাম সাধারণত ১০০০ থেকে ১২০০ টাকার মতো।

সস্তা বা স্থানীয় জার্সি: নকশা নকল করে তৈরি এই জার্সিগুলো গুলিস্তান বা নিউমার্কেটে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়.

কেন জার্সি এখন ফ্যাশনের অংশ?
জার্সি এখন আর কেবল খেলার মাঠে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে দৈনন্দিন ফ্যাশনের অংশ। তুলা ও পলিয়েস্টারের মিশ্রণে তৈরি হওয়ায় এগুলো প্রচণ্ড গরমেও বেশ আরামদায়ক। সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাব্রিকের গুণমান উন্নত হওয়ায় সাধারণ টি-শার্টের চেয়ে জার্সি এখন অনেকেরই প্রথম পছন্দ। তাই প্রিয় দলের জার্সি সংগ্রহে ফুটবল ভক্তদের এই ব্যস্ততা আর আনন্দই যেন বিশ্বকাপের আসল উৎসব।

কোথা থেকে সস্তায় জার্সি কিনতে পারবেন?
ঢাকার গুলিস্তান, বায়তুল মোকাররম, পল্টন, জিপিও, মতিঝিলের ফুটপাত থেকে সস্তায় প্রিয় দলের জার্সি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও, নিউ মার্কেট, গাউছিয়া, এলিফ্যান্ট রোড, ফার্মগেটের ফুটপাত ও এর আশেপাশের দোকান থেকে সস্তায় বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া দলগুলোর জার্সি ১৫০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon