![]()
সামরুল হক ,স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলার বাসন থানার উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে এক সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) তারিখে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সাফল্য অর্জন করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ হাফিজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ হাফিজ উদ্দিনের পিতার নাম আঃ গফুর। তার স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার বাসন থানাধীন দিঘিরচালা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা কার্যকরের লক্ষ্যে বাসন থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবারের বিশেষ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।



মন্তব্য