রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬

---

মোঃ শাকিল মোলা, রাজবাড়ি জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ প্রশাসক কর্তৃক স্থাপিত হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার সময় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া উপজেলার গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত বিশ্রামাগার ও হেল্প ডেক্স পরিদর্শন করেন।

 

জানা যায়, জেলা পরিষদ প্রশাসকের পক্ষ হতে দুটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি আগত অভিভাবকদের জন্য সুপেয় পানি, খাবার স্যালাইন ও  নাস্তার ব্যবস্থা করা হয়েছে।

 

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত অভিভাবকদের কাছে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, ‌যুবনেতা রাকিবুল ইসলাম সাইফুল, মোঃ জাহাঙ্গীর, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরদার, ছাত্রনেতা শাকিল, রাহিম, হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

 

উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, চলমান এস‌এসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকৃত আগত শিক্ষার্থীদের অভিভাবকদের তাপদাহ থেকে প্রশান্তি পেতে জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া বিশ্রামাগার, সুপেয় পানি, খাবার স্যালাইন, নাস্তা এবং শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করেছেন। বিশ্রামাগার ও হেল্প ডেস্কের তত্ত্বাবধায়নে রয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ।

 

এব্যাপারে বেশ কয়েকজন অভিভাবক বলেন, দেশে বহমান তাপমাত্রায় এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ নেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা র‌ইল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon