বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬

 ---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্য বৈষম্যতা দিন শেষ গর্ব স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। ইপিআই কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে  ধরে বক্তব্য রাখেন।

এ সময়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার ও এমওডিসি ডা. অমৃতা সরকার পুষ্টির বিষয় বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান এবং সাংবাদিক এনামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা সম্ভব। মাংস খেতে না পারলেও ডালসহ বিভিন্ন উদ্ভিদ জাতীয়  আমিষ গ্রহণ করে পুষ্টির ঘাটতি পূরণ করা যায়। পাশাপাশি দামি ফলের পরিবর্তে দেশীয় ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা  গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শেষ করেন।এছাড়াও

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon