সোমবার, ২০ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দের পদ্মার রুই-কাতল বিক্রি লক্ষাধিক টাকায়, প্রবাসীদের চাহিদার তুঙ্গে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পদ্মা নদীতে এবার ধরা পড়েছে বড় একটি কাতল ও রুই মাছ, যা স্থানীয় মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে চড়া দামে। এসব মাছের প্রতি প্রবাসীদের আগ্রহ থাকায় দামও উঠেছে রেকর্ড পর্যায়ে।

জানা যায়, সোমবার ভোর চারটার দিকে প্রায় ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ জেলে জমির হালদারের জালে ধরা পড়ে। পরে মাছটি একতা মৎস্য আড়তে নিয়ে আসা হলে আড়ৎদার রেজাউল ইসলামের তত্ত্বাবধানে উন্মুক্ত নিলামে উঠলে সর্বোচ্চ দরে ২২৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

 

পরবর্তীতে ওই কাতল মাছটি তিনি ঢাকায় অবস্থানরত এক আমেরিকান প্রবাসীর কাছে কেজি প্রতি ২৩০০’শ টাকা কেজি দরে মোট ৬৬ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

 

এদিকে একই দিনে পদ্মা নদী থেকে জেলে তারা হালদারের জালে প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের একটি বড় রুই মাছ ধরা পড়ে। মাছটি আড়তে আনা হলে সেটিও উচ্চ দামে বিক্রি হয়। চান্দু মোল্লা রুই মাছটি কেজি প্রতি ৩১৫০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫২৫ টাকা কিনে নেন।

পরে ৩৩০০’শ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৫৫০ টাকায় এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে বিক্রি করেন। মাছটি মাদারীপুরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

আড়ৎদার রেজাউল ইসলাম বলেন, “বর্তমান সময় পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। আজ সকালে আমার আড়তে দুটি বড় মাছ এসলে উন্মুক্ত নিলামে উঠলে চান্দু মোল্লা মাছগুলো কিনে নেন।

 

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, “সকালে বাজারে গিয়ে বড় দুটি মাছ দেখতে পাই। সর্বোচ্চ দর দিয়ে মাছগুলো কিনে প্রবাসী ক্রেতাদের কাছে বিক্রি করেছি। তারা তাদের পরিবারের জন্য এসব মাছ কিনে থাকেন।”

 

স্থানীয়দের মতে, পদ্মা নদীতে ধরা বড় আকারের মাছগুলো প্রবাসীদের কাছে বিশেষ আকর্ষণীয় হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে, যা জেলে ও ব্যবসায়ীদের জন্যও লাভজনক হয়ে উঠছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon