![]()
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের শিক্ষার্থীদের বিরুদ্ধে কৃষি অনুষদের একজন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান কৌশিক। সে কৃষি অনুষদের ৬১ তম ব্যাচের শিক্ষার্থী এবং বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, ‘সোমবার (২০ এপ্রিল) আনুমানিক বেলা ১২ টার সময় আমি পরীক্ষা শেষ করে বের হচ্ছিলাম। তখন আবাসিক ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার উপর অতর্কিত চড়াও হয়। বিভিন্ন লেভেলের আনুমানিক ৪০-৫০ জন এসে আমাকে মারধর কারতে থাকে। কি কারণে মেরেছে আমি ঠিক জানি না। তবে যারা আমার উপর চড়াও হয়েছে তাদের কয়েকজন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আর আমি জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শ লালন করি । এজন্য আমার সাথে তাদের মতাদর্শের পার্থক্য থাকায় আমার উপর তারা হামলা করেছে হতে পারে।’
হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পেরেছেন কি না এ বিষয়ে ভুক্তভোগী বলেন, সর্বপ্রথম আমার মাথার পিছনে আঘাত করে ঈশা খাঁ হলের কৃষি অনুষদের ৬১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী । এছাড়াও জুনিয়র ৬৩ ব্যাচের শিক্ষার্থীও ছিল এবং ৫৮ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী দূর থেকে হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে ঈশা খাঁ হলের অভিযুক্তরা বলেন, আমরা কথা বলছিলাম এসময় হুট করেই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় উদ্দেশ্যেপ্রবণ ভাবে আমাদের কয়েকজনকে ফাঁসানো হচ্ছে।
এই ঘটনায় ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়াউল হক বলেন, আমার কাছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমি কয়েকজনকে এতো মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার করবে। আমি ধারণা করছি আজকের ঘটনা গত দিনের দুই হলের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে সংঘটিত হয়েছে। প্রশাসনের বরাবর এই দুই দিনের ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাইবো।



মন্তব্য