সোমবার, ২০ এপ্রিল ২০২৬
 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর: 

লক্ষ্মীপুরের ৩ বধু সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন, এ লক্ষে জামায়াত থেকে মনোনয়ন পেলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর শহীদ ডা.ফয়েজ আহমেদ এর সহধর্মিণী “মারজিয়া বেগম।

মারজিয়া বেগম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নারী নেত্রী এবং দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। সাম্প্রতিক তথ্যানুযায়ী, তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নারী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপর পুত্র বধু রেহানা আক্তার রানু বিএনপি থেকে ফেনী আসনে মনোনীত হয়েছেন। তাঁর স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আলী পুর গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার সুলতান আহমদের ছেলে।

ফেনীর মেয়ে রানু ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া  হলের ভি পি সহ কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কেন্দ্রীয়  ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

তাঁর স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান চৌধুরী সবুজ ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের বুয়েট শাখার সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া অপরজন হলেন বিএনপির মনোনীত   লক্ষ্মীপুরের বীথিকা বিনতে হুসাইন। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক ও মরহুম কেন্দ্রীয় নেতা সফিউল বারী বাবুর সহধর্মিণী।  বাবু লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সন্তান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon