![]()
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণিল “পিঠা উৎসব”-এর। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার ভাদুরিয়া বাজারে “রয়েল সাইম্স স্কুল”-এর উদ্যোগে এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে।
উৎসবের মূল প্রতিপাদ্য ছিল— “নব আনন্দে জাগো আজি বৈশাখের পুণ্য প্রভাতে”। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই আয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, বৈশাখী সাজসজ্জা এবং লোকজ সংগীতের আয়োজন, যা দর্শনার্থীদের মাঝে বাড়তি উৎসাহ তৈরি করে।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ ধরনের আয়োজন বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।



মন্তব্য