![]()
মোঃরাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ,প্রতিনিধি :
প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের কথিত ভাগনে পরিচয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইজপাড়ার বাসিন্দা কামাল হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যুতার মাধ্যমে জবর দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমি মালিক ইউসুফগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ভুঁইয়া। ১৮ নভেম্বর সকালে এমন ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, রূপগঞ্জ থানাধীন পশি মৌজায় আর এস ৮৫২ নং দাগে ১৯ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হইয়া ১৮ বছর যাবত ভোগ দখল করিয়া আসছিলেন। বিষয়টি নিয়ে বিরোধ তৈরী হলে আদালতের মাধ্যমে একাধিক রায়ে বৈধ মালিকানা পাই । পরবর্তীতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। কিন্তু প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের ভাগিনা পরিচয়দানকারী, চিহ্নিত জালিয়াত, ভূমিদস্যু অভিযুক্ত মাইজপাড়ার বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে সৈয়দ কামাল হোসেন (৪৮) আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত কামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, জমি নিয়ে আদালতে মামলা চলমান,তাই জমির দখল দেখাতে চেষ্টা করেছি।
রূপগঞ্জ থানা উপ পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা তৈরী হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ এসে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।



মন্তব্য