![]()
জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম ব্যাচের ১১ বছর পূর্তি উৎসব উদযাপন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জাবি উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতে ৪৩ তম ব্যাচের সকলে মিলে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
ব্যাচের ১১ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
এছাড়াও ব্যাচের বন্ধুরা মিলে খেলাধুলা, স্মৃতিচারণ ও আড্ডা, ৪৩ টি প্রদীপ প্রজ্জ্বলন, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও রাতের খাবারের আয়োজনের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।
বর্ষপূর্তি উৎসব উদযাপন সম্পর্কে বলতে গিয়ে ইতিহাস বিভাগের রায়হান হোসাইন মিল্টন বলেন, ” আমাদের ৪৩ তম ব্যাচের ১১ তম বর্ষপূর্তি উৎসব উদযাপনের মাধ্যমে বহুদিন পর প্রিয় বন্ধুদের একটি মিলনমেলা তৈরি হয়েছে। আশা করি আগামী বছর সকল বন্ধুদের অংশগ্রহণে ১২ বছর অর্থাৎ একযুগ পূর্তি উৎসব মহাসমারোহে আয়োজন করা হবে।”



মন্তব্য