বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 

তিন সন্তানের জননী ৩ সন্তানের জনককে নিয়ে উধাও

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫

 

---

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে ৩ সন্তানের জননী অপর ৩ সন্তানের জনককে নিয়ে রাজধানীতে পারি জমানোর খবর পাওয়া গেছে। জানা গেছে, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া এলাকা থেকে হাসিনা নামের এক গৃহবধূ ওমর আলী নামের আরেক ব্যক্তির হাত ধরে রাজধানীতে পাড়ি জমিয়েছে। হাসিনা সৈয়দপাড়া এলাকার মিলনের স্ত্রী। তিনি পরকিয়ার কারনে স্বামী মিলনকে ডিভোর্স দিয়েছে। হাসিনা-ওমর আলী দুজনেই প্রায় ২ মাস আগ থেকেই পরকিয়ায় জড়িয়ে পরে। হাসিনার সংসারে রয়েছে ৩ সন্তান। অন্যদিকে ওমর আলী পেশায় একজন মাছ ব্যবসায়ী। তার সংসারেও রয়েছে ৩ সন্তান (৮ মাস, ২ বছর ও ৩ বছর)। এর পরেও  হাসিনা সন্তানদের রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে রাজধানীতে পারি জমায়।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত কয়েকমাস আগে কন্ট্রাকটার  সাইদের সাথে ঢাকায়  পালিয়ে গিয়েছিল। সেখানে কথিত স্বামি-স্ত্রী পরিচয়ে কয়েকমাস অবৈধ সংসার করার পরে যে কোন কারনে সাইদের সাথে সম্পর্ক শেষ হওয়ায় যশোর ফিরে ওমর আলীর সাথে পরকীয়ায় জড়িয়ে পরে।

 

 এই নারী সুন্দরী হাসিনার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় কয়েকটি মামলাও রয়েছে। তবে সাম্প্রতিক এ ঘটনার পর উপজেলার সৈয়দপাড়া এলাকাবাসী নড়েচড়ে বসেছে। এমনকি তারা ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধরতে ৫০ হাজার টাকার পুরষ্কারও ঘোষণা করেছে।


হাসিনা একজন পেশাদার প্রতারক। এ ছাড়াও অনেক প্রবাসির সংসার নষ্ট করে টাকা- পয়সা হাতিয়ে নেয়ারও অনেক অভিযোগ রয়েছে সুন্দরী তার বিরুদ্ধে।

হাসিনা বর্তমানে ঢাকাতেই আছে বলে জানিয়েছে সৈয়দপাড়া এলাকাবাসী। তবে ঢাকার কোথায় আছে অনেক চেষ্টা করেও তা জানা সম্ভব হয়নি

এ ব্যাপারে জানতে হাসিনা-ওমর আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের উভয়েরই নাম্বারই বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon