বুধবার, ৬ মে ২০২৬
 

রাজবাড়ীতে পুলিশ ধাওয়া করে ৩ টি বিদেশী পিস্তল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাডী জেলার  গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩ টি খালি ম্যাগজিন উদ্ধার করেছে।

বুধবার (৮ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর ইউনিয়নের বেদেন ডাঙ্গার সম্রাট নগর বাজার এলাকা সাদ্দাম হোসেনের ড্রেজার পাইপের গোডাউনে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ৩ টিখালি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গোডাউনের মালিক সাদ্দাম হোসেন( ৩০)পলাতক রয়েছে। পলাতক সাদ্দাম হোসেন হলো গোয়ালন্দ উপজেলার রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

পুলিশ জানা জানাই,মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের জন্য গোয়ালন্দ ঘাট থানার পুলিশের এসআই মাহবুব এসআই জুয়েল এসআই সেলিম সঙ্গীয় ফোর্স উপজেলার উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন গোধূলি পার্কের সামনে অবস্থান নেন।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক বিক্রেতা সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে গোধূলি পার্কের পাশে ইয়াবা ট্যাবলেট দেওয়ার জন্য আসছে। এ সময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে। সাদ্দাম মোটরসাইকেল নিয়ে দ্রুত সম্রাট নগর বাজারে এলাকার দিকে চলে যায়। তখন থানা পুলিশ সাদ্দামের পিছু নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় চলে যায় । তখন সাদ্দাম ওই বাজারে তারগোডাউনের সামনে মোটরসাইকেল রেখে সটকে পড়ে।তখন পুলিশ তার গোডাউন ঘর তল্লাশি করে ৩ টি বিদেশে পিস্তল,৭রাউন্ড গুলি ৩ টি খালি ম্যাগাজিন উদ্ধার করে। খবর পেয়ে দ্রুত সময়ে ডিবির একটি টিম সেখানে যায়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,এই ঘটনায় ডিবির সহায়তায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হবে। পলাতক সাদ্দাম হোসেনকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon