বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

রাজবাড়ীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক নারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ জানুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে বসত বাড়ীর রান্না ঘর থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ রাহিমা আক্তার(২৯)নামে  এক মহিলাকে  গ্রেফতার করেছে  পুলিশ।

 

গ্রেফতারকৃত মাদক কারবারি হলো গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের উজানচর দেওয়ান পাড়ার ওবায়দুর সরদারের স্ত্রী রাহিমা আক্তার (২৯)।

 

সোমবার ০৬ জানুয়ারি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ ৫ জানুয়ারি সন্ধা ৭ ঘটিকার সময় গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড উজানচর দেওয়ান পাড়ায় অভিযান চালিয়ে বসত বাড়ির রান্না ঘরে রাহিমার দখল হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, তারা স্বামী ও স্ত্রী দু জনই প্রফেশনাল মাদক কারবারি।তাদের রান্না ঘরের মাটির নিচে বড় একটি কোলা পুতে রাখা রয়েছে।তার মধ্যে ফেন্সিডিল রেখে ব্যবসা করছে দীর্ঘদিন। রাহিমা স্বামী ওবায়দুরের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রাজবাড়ীতে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon