বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

কাউখালীতে তারুণ্যের উৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ জানুয়ারী ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা  সভাকক্ষে সোমবার (৬ জানুয়ারি)  এই প্রস্তুতি সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী সরকারি কলেজের প্রভাষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফিজুর রহমান বিশ্বাস প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon