![]()
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন কাউখালী উপজেলা বিএনপি। রবিবার ৫ জানুয়ারি রাতে উপজেলার বিড়ালজুরি, আইরন, বৌলাকান্দা গ্রামে কয়েকটি স্থানে এই কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপজেলার এই সমস্ত গ্রামের ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বোল বিতরণ করেন ।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক,
শহীদুল ইসলাম বাদল প্রমূখ। এছাড়াও এ সময় বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির সদস্য সচিব দ্বীন
মোহাম্মদ বলেন উপজেলা বিভিন্ন গ্রামে আগামীতে আরো শীতার্ত মানুষের মাঝে শীতবস্র কম্বল বিতরণ করা হবে ।



মন্তব্য