বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

কচুয়ায় বিএনপির বিশাল জনসভায় জনসমুদ্রে পরিনত হয়েছে: এহসানুল হক মিলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ জানুয়ারী ২০২৫

---

মজিবুর রহমান, চাদঁপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া উপজেলা উত্তর অঞ্চলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ঠা জানুয়ারী) বিকেলে সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আখন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-১কচুয়ার সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এবং ই.আই.আর এর চেয়ারম্যান জননেতা ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য নাজমুন নাহার বেবী। উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আলম স্বপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাজালাল প্রধান জালাল, জনসভা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. ইউসুফ মিয়াজীর, সদস্য সচিব এডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন,পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি গোফরানুল হক, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, সাচার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সমগ্র উপজেলাসহ সাচার ইউনিয়ন ও পাথৈর ইউনিয়ন কচুয়া উত্তর অঞ্চলীয় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon