![]()
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি :
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি করেছে।
আজ রবিবার সকাল ১১ টায় সদর পাটগাতি বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা অবস্থান নিয়ে এই সমাবেশ শুরু করে।
এতে উপজেলা আওয়ী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এদিকে, শান্তি সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে সমাবেশে আসেন।



মন্তব্য