![]()
নিজেস্ব প্রতিবেদন, কাঠালিয়া ঝালকাঠি: ঝালকাঠি : কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া আসার পথের মাঝেই এই ব্রিজটি। দীর্ঘদিন যাবত এই ব্রিজটি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে, এই ভাঙ্গা ব্রিজটি দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে রোগী ও সাধারণ জনগণ।
(২০১৮ সালে) একটি বালির ব্লগেট এসে সকাল পাঁচটা নাগাদ ব্রিজের নিচ থেকে বালি ভর্তি নিয়ে যাবার পথে হঠাৎ করে ব্রিজের সাথে ধাক্কা লেগে ব্রিজটি ভেঙে যায়, সেই থেকে ভোগান্তিতে পড়েন সরকারি ও বেসরকারি যানবাহন সহ সাধারণ জনগন।
(২০২৩ সালে) ব্রিজের কাজ হওয়ার কথা ছিল এবং কিছু ব্রিজের পুরনো মাল জিনিসও নিয়ে আসা হয়েছে, ব্রিজের ঢালের মাটি ও খুরে রেখেছে কিন্তু এই দুই থেকে তিন মাস ধরে কোন ধরনের কাজে হাত দেয়া হয়নি, বৃষ্টি আসলে পানিতে তলিয়ে যায় ব্রিজের ঢাল খোরা কুয়াটি, কুয়ার ছাইট থেকে গাড়ি চলাচল করায় বিঘ্নিত ঘটছে, যে কোনো মুহূর্তে এক্সিডেন্টের মুখোমুখি হতে পারে যে কোনো যানবাহন, যে কোনো মুহূর্তে যে কোনো যানবাহন নিয়ে ভেঙে পড়তে পারে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি,
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ আসার মতন রয়েছে দুইটি রাস্তা একটিতে রয়েছে জীবন হারানোর ঝুঁকিপূর্ণ ব্রিজ অন্য রাস্তাটিতে রয়েছে ব্রিজের কাজ হওয়ার কথায় ব্রিজের ডাল ঘুরে বড় কুয়ো করে রেখেছেন, বৃষ্টি আসলেই কুয়োটি পানিতে ভরে যায় এবং কুয়োর পাস কাদায় মাখামাখি হয়ে সাধারণ জনগণের জীবন নিয়ে যুদ্ধের মুখোমুখি হয়ে দাঁড়ায়।
এবং এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি হইতে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রয়েছে ৫ থেকে ৬টি রাস্তা ভাঙ্গল, পার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সেএ যাবার মাঝেই জীবন হারাতে পারে যেকোনো জীবন বাজী রাখা রোগী, এই ১ থেকে ২ বছরের ভিতরে কোন ধরনের কাজ করা হয়নি এই কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটির উপরে।



মন্তব্য