সোমবার, ১৭ আগস্ট ২০২৬
 

ডেঙ্গু কেড়ে নিলো তাজা একটি প্রাণ

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৩

---

জবি প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুদ্র চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মিরপুরের ডেল্টা হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুদ্র।

রুদ্র’র অকাল মৃত্যুতে তার শিক্ষক,সহপাঠী ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, গত ২২ জুলাই থেকেই রুদ্র অসুস্থ ছিল। প্রাথমিকভাবে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করানোর পর অবস্থার অবনতি হলে গত ২আগস্ট মিরপুরের ডেল্টা হাসপাতালে রুদ্রকে ভর্তি করানো হয়। ডেঙ্গুর পাশাপাশি কিডনিতে সমস্যা এবং নিউমোনিয়া ধরা পড়ে তার। একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

সহপাঠীরা জানান, প্রথম সেমিস্টার পরীক্ষা শেষে গত মাসের ২৪ তারিখ অসুস্থ অবস্থায় রুদ্র বাড়ি যায়। তারপর রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নেয়। কিন্তু সেখানে রুদ্র’র অবস্থার অবনতি হতে থাকে। সেসময় তার নিউমোনিয়া ধরা পড়ে,পাশাপাশি দুটি কিডনিতেই ইনফেকশন হয়। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে মিরপুরের ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে ডায়ালাইসিস করার জন্য তাকে ধানমন্ডির একটি হাসপাতলে পাঠানো হয়। ডায়ালাইসিস করার সময় খিঁচুনি উঠে রুদ্র’র ব্রেন ড্যামেজ হয়ে যায়। পরে আবারো মিরপুরের ডেল্টা হাসপাতালে নিয়ে আসলে আনুমানিক রাত ১টার দিকে সে মারা যায়।

রাতেই রুদ্র’র পরিবার তার মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে যায় বলে জানা যায়। সেখানেই তার শেষকৃত্য হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon