বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৩

---
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএমের সাথে লক্ষ্মীপুর জেলার সকল সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর জেলার পুলিশ লাইন কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই রামগঞ্জ প্রেস ক্লাব, রায়পুর প্রেসক্লাব,রামগতি,কমলনগর ও লক্ষ্মীপুর প্রেস ক্লাব এর পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ (পিপিএম) কে ফুলের শুভেচ্ছা জানান। এই সময়ে জেলার প্রতিটি উপজেলার থেকে আগত সাংবাদিকবৃন্দু বিভিন্ন সমস্যা সম্ভাবনায় এবং মাদক, সন্ত্রাস, দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের চিত্র তুলে ধরে সাংবাদিকরা।

সন্ত্রাসীদের খেলার মাঠ হিসেবে চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নকে আখ্যা দিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তুলে ধরেন জেলার বিভিন্ন উপজেলার কিশোর গ্যাংদের বিরুদ্ধে এ্যাকশন নেওয়ার জন্য। এই সময়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম বলেন, আমি লক্ষ্মীপুর জেলা দায়িত্ব নিয়ে এসেছি মাত্র কয়েকদিন হয়েছে। আমি বুঝেছি অন্যান্য জেলার তুলনা লক্ষ্মীপুর জেলার মানুষগুলো খুবই আন্তরিক। আমি আশা করি এখানে কাজ করে আমার এবং আপনাদের সবারই ভালো লাগবে। আপনাদের সহযোগিতা নিয়ে লক্ষ্মীপুর জেলাকে বহুদূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon