![]()
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সদ্য সরকারিকৃত ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেসা মুজিব কলেজের শিক্ষক বৃন্দ।
আজ রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময়, সরকারি ছিলারচর বালিয়াকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজের অধ্যক্ষ জিয়াসমিন আক্তার, উপাধ্যক্ষ নৃপেন্দ্রনাথ হালদার, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।



মন্তব্য