![]()
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলা একাডেমির সমন্বয় ও জাতীয় গ্রন্থকেন্দ্র এবং জেলা প্রশাসন,গোপালগঞ্জের সহযোগিতায় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্যমেলা ২০২৩ ও বইমেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা মুহম্মদ নূরুল হুদা,মহাপরিচালক বাংলা একাডেমি, বিশেষ অতিথি শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জ-৩ আসনের উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি,খলিল আহমদ সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়,আল-বেলী আফিফা পুলিশ সুপার গোপালগঞ্জ, মাহবুব আলী খান সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা গন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত সাহিত্য অনুরাগীগন উপস্থিত ছিলেন।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সাতাশ ও আটাশ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় সকালে সাহিত্য ও প্রবন্ধপাঠ এবং আলোচনার সঙ্গে থাকবে লেখক কর্মশালা। সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।



মন্তব্য