বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 

১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী

JK0007
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩

---

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল পুনরায় শুরু হওয়ার কথা জানিয়েছেন রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।


রেলমন্ত্রী বলেন, আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে রেল চলাচল কার্যক্রম উদ্ধোধন করা হবে। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে। একটি পুর্নাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল লেনের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেলস্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচলের উদ্ধোধন করা হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ের পরিচালক সেলিম রউফ এবং বিআরএম সফিকুল ইসলামসহ রেল মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon