বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে ৩জন দগ্ধ।

JK0007
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

নারায়ণগঞ্জ ফতুল্লাহ থানার  কাশীপুরে দেওভোগে এলাকায়  গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে দেওভোগের বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দগ্ধরা হলেন- মো. আলম (৩৫), মো. রমজান (২২) ও রিফাত (১২) আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় ৷ ভুক্তভোগীরা সবাই দেওভোগে বাঁশমুলি এলাকার বাসিন্দা।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আলমের শরীরের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ এবং রিফাতের ২৮ শতাংশ পুড়ে গেছে৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রোববার ভোরের দিকে তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷ যিনি তাদের নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন, ঘরের ভেতর গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন তাঁরা। স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে৷

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, খবর পেয়ে বিস্তারিত খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon