
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লী এলাকায় ১০ তলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আনিকা (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। ১৮ জুলাই (মঙ্গলবার) বিকেলে ভূমি পল্লী এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক। ১৮ (জুলাই) বিকাল ৫ টায় নিশ্চিত করেছেন।
আনিকার পিতা আলমগীর প্রধান জানান, আমার মেয়ে আনিকা বেড়াতে যাওয়ার কথা বলে জামা কাপড় পড়ে, কিন্তু পরবর্তীতে জামা কাপড় খুলে তার মার পাশে ঘুমিয়ে থাকে। পরিবারের কাউকে না বলে তার নিজ এলাকায় গিয়ে একটি ১০তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বিকেলের দিকে নিহতের মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য