![]()
ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘কেউ যদি ভেবে থাকেন আপনারা (বিএনপি) ক্ষমতায় আসবেন, আমি কসম খেয়ে বলছি আল্লাহর নামে বিএনপি ক্ষমতায় আসবে না। শামীম ওসমান আরো বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় এই ফতুল্লা এলাকায় আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা ১৪-১৬ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কাউকে কিছু বলি নাই। রাজনীতি করছেন করেন, খোঁচাখোঁচি করবেন না। শামীম ওসমান বলেন , ‘আমার হিরা মহলের বাড়ি, আমার মা-বাবার ভিটা; সেখানে আগুন দেয়া হয়েছে। ২০০১ সালে বোম ব্লাস্ট করা হলো। এই চন্দন শীল, দুটো পা নেই। কি অপরাধ ছিলো আমাদের। আমরা সেই গোলাম আজমকে নিষিদ্ধ ঘোষনা করেছিলাম। এই কারনে সেদিন আমাদের পার্টি অফিসে বোম ব্লাস্ট করা হলো। ২০টা তাজা প্রান চলে গেলো। শুক্রবার (৭ জুলাই) বিকেলে ফতুল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে শামীম ওসমান একথা বলেন।এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরে আযম মিয়া, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী প্রমুখ।



মন্তব্য