![]()
কন্ঠস্বর ডেস্ক: গত সোমবার সাদা পোশাকে পুলিশ সাংবাদিক মাজহারুল হাসান রাকিবের নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের বাড়িতে তল্লাশি চালায় বলে তার পরিবার সূত্রে জানা যায়।তার পরিবারের কাছে জিজ্ঞেস করে জানা যায় রাকিব দেশে ফিরেছেন এমন ভূয়া সংবাদে পুলিশ রাকিবকে খুজতে তার বাসায় তল্লাশি চালায়।সাংবাদিক রাকিবের বাবা যুগের কন্ঠস্বরকে বলেন “আনুমানিক ভোর ২টা থেকে ৩টা প্রায় ঘন্টাখানেক এ তল্লাশি চালানো হয়। সাদা পোশাকে কয়েকজন এসে পুলিশ পরিচয় দিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত রাকিবের খোজ করতে থাকেন এবং বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়,পরে রাকিবকে না পেয়ে তারা বিভিন্ন জায়গায় ফোন করে রাকিব দেশে আসার খবরটি ভূয়া ছিল এটি নিশ্চিত করেন।রাকিবের বিভিন্ন কর্মকান্ড এবং লেখালেখির জন্য তারা রাকিবের পরিবারকে বিভিন্ন হুমকি দেয় এবং যাবার সময় রাকিবের সাংবাদিকতা এবং অনুসন্ধান বন্ধ করতে বলেন।রাকিবের পরিবার জানায় এর আগেও রাকিব দেশে থাকা অবস্থায় বিভিন্ন সময় রাকিবকে খুজতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে।
কেন বারবার এমন তল্লাশি অভিযান এমন প্রশ্নে রাকিবের বাবা বলেন রাকিব বিভিন্ন সময় সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে অনুসন্ধান করতো আর সে সমস্ত অনুসন্ধানের কারনে তার কাছে অনেক গোপন তথ্য চলে আসে সেসব কারনেই রাকিবকে খুজতে বারবার সাদা পোশাকে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশের এ অভিযানের বিষয়ে নবীগঞ্জ থানার উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেন। উল্লেখ্য সাংবাদিক মাজহারুল হাসান রাকিব ২০২২ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন।



মন্তব্য