![]()
মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সামনে কোরবানি ঈদ। ঈদের সময় পশু কোরবানির মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা পালন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। আর এই পশু কুরবানী করতে লাগে কোরবানির সরঞ্জামাদি ছুরি, বটি, দা, চাঁপাতি, ইত্যাদি।
পশু কোরবানির সরঞ্জামাদি বানাতে ব্যস্ত কামারেরা। প্রতিবারই কোরবানির মৌসুমে ব্যস্ততা বাড়ে কর্মকারদের। প্রতিবারের নেয় এবারেও তাদের ব্যস্ততা বেড়েছে। প্রত্যেকটি দোকানেই ছুরি, দা,বটি, ধার দিতে ব্যস্ত কামারেরা। তবে ঊর্ধ্বগতির এই বাজারে সকল সরঞ্জামাদির দাম বেড়েছে। সেই সাথে বেরেছে কয়লা এবং লোহারও দাম। তাই গেল বাড়ের তুলনায় এবারে কিছুটা দাম বেড়েছে কোরবানির সরঞ্জামাদির। পশু জবাই করা ছুরি গুলো বিক্রি হচ্ছে ৮শ থেকে ১হাজার টাকা দরে।
আর মাংশ কাটা চাঁপাতি গুলো বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা দরে।
কোরবানির সরঞ্জামাদি কিনতে আসা এক ক্রেতা বলেন, কোরবানির পশু জবাই করার জন্য কামারদের কাছে এসেছি ছুরি বানানোর জন্য। তবে দাম এবারে একটু বেশি। আরেক জন ক্রেতা বলেন, ঊর্ধ্বগীর এই বাজারে কিছুটা দাম বেশি তবে ক্রয়েশাদ্ধের মধ্যেই রয়েছে।
কামারেরা বলেন, কুরবানী ঈদের জন্য কাজের চাপ একটু বেশি। ঈদের ১৫ দিন আগ থেকেই আমাদের কাজের চাপ বাড়ে। বাজারের যে ঊর্ধ্বগতি এতে করে সকল জিনিসেরই দাম বেড়েছে । কয়লারো, দাম বেড়েছে লোহারো দাম বেড়েছে। আমরা কয়লা আগে ১২শ টাকা বস্তা দরে কিনতাম এখন দুহাজার টাকা। তাই গেলবারের তুলনায় এবারে স্মরণজামাদির দাম একটু বেশি।
গেলবারের তুলনায় এবারে সরঞ্জামাদির দাম একটু বেশি এমনটি বলছেন ক্রেতারা। আবার কেউ কেউ বলছেন দাম সচল রয়েছে। ঊর্ধ্বগতির এই বাজারে সব জিনিসেরই দাম বেড়েছে সেজন্যই কিছুটা এগুলোরও দাম বেড়েছে।



মন্তব্য