বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 

কাশীপুরে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ মা ও বাবার পরে এবার মেয়েও মৃত্যু হলো

JK0007
প্রকাশ: ১৪ জুন ২০২৩

 ---


ইমরান হোসেন তালহা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।




কাশীপুরে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ মোছা. সোনিয়া আক্তারও (৩০) মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩জনের মৃত্যু হলো।



বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।


শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম জানান, সোনিয়া আক্তার নামে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।


এ ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মোহাম্মদ টুটুল ও মেহজাবিন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


এর আগে, চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালাম মন্ডল (৫৫) ও তার স্ত্রী বুলবুলি বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত, ৯ জুন সকাল ৮টায় ফতুল্লা কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিনা বেগমের বাড়িতে চার্জার ফ্যান বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ৫জন দগ্ধ হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon