বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ একটি রোল মডেল- উপাচার্য সৌমিত্র শেখর

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১ জুন ২০২৩

---
আবু ইসহাক অনিক

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।এসময়
উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান,ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রিয়াদ হাছান, বিভাগটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র, সহকারী অধ্যাপক, মোহাম্মদ মিলন, রিমন সরকার,মো. আতিকুর রহমান খান, সাজন সাহা সহ আরও অন্যনারা।
বিভাগটির সৌন্দর্য পরিবর্তন ও পাঠদানের পদ্ধতিতে ডিজিটালাইজেশন পদ্ধতির অগ্রগতি, দেয়াল সাজানো ও পড়াশোনা সম্পর্কিত চিত্র প্রিন্টিং সহ উল্লেখ্য যোগ্য শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে । ফুলের বাগান, ফিল্টার করা পানির ব্যবস্থা করা, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পদ্ধতি সহ বিভাগীয় প্রধানের রুমের সৌন্দর্য কে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এই অভূতপূর্ব পরিবর্তন চোখে পড়েছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত শেখরের। বিভাগের নতুন পরিবেশ দেখে মুগ্ধ হয়ে উপচার্য বলেন, “এই শিক্ষার্থী বান্ধব ডিপার্টমেন্টকে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি”।মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ইতোমধ্যে একটি হৃদ্ধ বিভাগ হিসেবে পরিচিতি পেয়েছে। এই বিভাগের শিক্ষক মন্ডলিদের আন্তরিকতা এবং জ্ঞানের ব্যপ্তি এবং গভীরতা দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মানব সম্পদ কী করে আর ও বেশি আমাদের জাতীয় ভাবে ও আন্তর্জাতিক ভাবে কাজে লাগে এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় কী কী ভূমিকা নেওয়া যেতে পারে তা যেমন গঠন পাঠনে উঠে এসেছে এবং একি সময় তুলে ধরবার চেষ্টা করছেন গবেষণার মধ্য দিয়ে। উল্লেখ্য,২০১১ সালে ২৪ এ জানুয়ারি এই বিভাগটি যাত্রা শুরু করে এই স্বল্প সময়েই অনেক সফলতা দেখিয়েছে।

মুহম্মদ জুনাইদ আলম চয়ন নামের এক শিক্ষার্থী বলেন, “বিভাগটিতে আসলে ক্লাস রুম গুলোর নাম সিলেকশন থেকে শুরু করে ভিতরের ইন্টারিয়র ডিজাইন, ক্লাস রুমের প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম, বাহিরে ফুলের বাগান এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, ফিল্টার করা পানি ও ছেলে মেয়েদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা অর্থাৎ পড়লেখা করার জন্য পরিবেশগত সব কিছুর সম্মেলনে একটি অসাধারণ ডিপার্টমেন্ট বলে আমার মনে হয়।

এই বিষয়ে বিভাগটির চেয়াম্যান সহোযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র জানান “একটি পরিবেশ মানুষকে নতুন ভাবে চিন্তা করতে শিখায়, সময়ের পরিবর্তনের পাশাপাশি পরিবেশ গত উন্নয়নও খুব প্রয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের জন্য।”

বিভাগটির এই পরিবর্তন সম্পর্কে এই বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা বলেন “বিভাগটির এই পরিবর্তন গুলো সম্ভব হয়েছে এই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব রেজুয়ান আহমেদ শুভ্র স্যারের জন্য। উনার ডাইনামিক চিন্তা ভাবনা আজকে এই বিভাগটিকে একটি রুল মডেল হিসেবে নিয়ে গিয়েছে পরিবেশ বান্ধব এর অনন্য এক চূড়ায়। যা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও জ্ঞান চর্চায় অনেক সহায়তা করবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon