বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 

অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় বিশেষ পুরস্কার পেলেন ওসি শেখ রেজাউল হক দিপু

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২২ মে ২০২৩

---
ইমরান হোসেন তালহা,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

গত ১ বছরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা ,মাদক ছিনতাই, ডাকাতি সর্বোচ্চ অপরাধ দমনে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসির বিশেষ পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল হক (শেখ দিপু)। সোমবার (২২মে ) দুপুর ১ টায় জেলা পুলিশ সুপার এর কার্যালয় মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার জনাব : গোলাম মোস্তফা রাসেল,তার হাতে ক্রেস্ট তুলে দেন।

জানা যায়, ফতুল্লা মডেল থানা এলাকাটি একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল খ্যাত এই ফতুল্লা মডেল থানায় গত ২০২২ সালের ২৩মে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ রেজাউল হক (শেখ দিপু) যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, বিভিন্ন অপরাধের আসামি মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অনেক ধরনের অস্ত্র দমন করা হয় বিভিন্ন অপরাধ চুরি ছিনতাই ডাকাতি খুন অপহরণ ও হত্যা ।

এর আগে মোহাম্মদ রেজাউল হক (শেখ দিপু) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon