তালতলী (বরগুনা) প্রতিনিধি॥
বরগুনার তালতলীতে প্রেমের প্রলাভন দিয়ে দীর্ঘ ৭ মাস ধরে ধর্ষন করে আসছে এক তরুনীকে। বিয়ের জন্য বার বার চাপ দেয়ার পরে বিয়ে করতে অসম্মতি জানালে ধর্ষনের অভিযাগে পটুয়াখালী র্যাব-৮ সদস্যরা সােমবার বিকালে প্রতারক ধর্ষক শাকিল হাওলাদারকে আটক করে থানায় সােপর্দ করে।
জানা গছে, ঢাকার কেরানীগঞ্জের রুইতপুর এলাকার দ্বীন ইসলামের তালাকপ্রাপ্তা স্ত্রী রশােনা বেগম তার শাশুড়ি কন্যাকে নিয়া তালতলী শহরের কলাবাগান এলাকার খবির মাস্টারের বাড়ীতে ভাড়া থাকেন। সেই সুবাদে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকার আঃ মান্নান হাওলাদারের পুত্র শাকিল হাওলাদার (২০) দীর্ঘ ৭ মাস ধরে বিয়ের প্রলাভন দিয়ে পটুয়াখালী, বরিশাল ও কুয়াকাটার আবাসিক হােটেলে নিয় স্ত্রী পরিচয় দিয়া রেখে অসংখ্যবার ধর্ষন করে। ওই কন্যা বিয়ের জন্য বার বার চাপ দেয়ার পর সম্প্রতি তাকে বিয়া করতে অসম্মতি জানায়। পরে ওই শাশুড়ি কন্যা উপায় না পেয় পটুয়াখালী র্যাব-৮ অফিসে গিয়া ধর্ষনের অভিযােগ করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হােসন তপু বলেন, পটুয়াখালী র্যাব-৮ সদস্যরা ধর্ষক শাকিলকে আটক করে সােমবার বিকালে থানায় সােপর্দ করছে। ধর্ষিতা ওই তরুনীর মা রশানা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় মামলা করেছে। মঙ্গলবার ওই তরুনীক ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ।



মন্তব্য