শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
 

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাতনামা ওই ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি।

পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, রাতে আধারে কিসমত সৈয়দপুর গ্রামে চৌধুরী এগ্রো ইন্ডষ্ট্রিজের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। খুটি থেকে নামানো একটি ট্রান্সফরমার সহ মৃত্য ঐ ব্যক্তিকে সকালে মাটিতে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon