শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
 

ঈদ শেষে নিজ নিজ কর্মস্থল ঢাকা মুখি হচ্ছেন ঠাকুরগাঁওয়ের মানুষ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩

---
মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষ হয়েছে সোমবার। বেসরকারি প্রতিষ্ঠানও মঙ্গলবার (২৫ এপ্রিল) খুলছে। ঈদের ছুটিতে ঘরমুখী হওয়া মানুষেরা এখন ফিরছেন নিজ নিজ কর্মস্থলে , যাদের বেশিরভাগেরই গন্তব্য রাজধানী ঢাকা।

ঠাকুরগাঁওয়ের প্রধান প্রধান রাস্তাগুলোতে নেই কোন যানযট। নেই তেমন যাত্রী চাপও। সরজমিনের দেখা যায় ঠাকুরগাঁও টু রংপুর রুটে নেই কোন যানজট। কোন বাধা ছাড়াই নিরাপদেই চলছে যানবাহন।

তবে এবারে যাত্রী চাপ নেই বাসগুলোতে এমন তথ্য নিশ্চিত করেছেন কোচ কাউন্টারের লোকেরা। তারা বলেন, এবার খুব একটা যাত্রী চাপ নেই অগ্রিম টিকিটও খুব একটা বিক্রি হয়নি। তবে ২৭-২৮ তারিখে একটু যাত্রী চাপ রয়েছে।

প্রতিবছরই ঈদ উপলক্ষে হানিফ, নাবিল, শ্যামলী, আরো অন্যান্য অতিরিক্ত যাত্রীবাহী কোচ থাকে। তবে এ বছর যাত্রী চাপ কম হয়ায় নেই কোনো অতিরিক্ত বাস।

সড়ক বিভাগের তথ্য মতে, রাস্তায় নেই কোন যানজট। যানজট নিয়ন্ত্রণে প্রতিটি সড়কে রয়েছে ট্রাফিক পুলিশ।

তবে বাসে যাত্রী চাপ না থাকলেও মিলছেনা ট্রেনের ফিরতি টিকেট। এবারে স্টেশনে মিলছেনা টিকিট, সকল টিকিট ক্রয় করতে হবে অনলাইনে। অনেকেই ট্রেনের অগ্রিম টিকিট ক্রয় করছে। তাই অনলাইনে ৩০ তারিখ পর্যন্ত মিলছেনা ট্রেনের টিকিটও।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon