![]()
মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহম্মদপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১হাজার ৭শত ৩৫ পরিবারেরকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ হোসেন ও ট্যাগ অফিসার জসিমউদদীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।।
এ সময় ১৭ শ ১৫ জন হত দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরির মাধ্যমে হতদরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত চাল বিতরণ কার্যক্রমে ১১ নং মোহম্মদপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, নারী ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও ট্যাগ অফিসার সহ গ্রাম্য পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য