![]()
বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে পাথরঘাটা আওয়ামীলীগের একটি অংশ।
শহরের রাসেল স্কয়ারে টায়ার জালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ সমাবেশ এর মাধ্যমে প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাভোকেট জাবির হোসেনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন।
পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের নেতা ও পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, আ’লীগ নেতা আকন মোঃ সহিদ, জেলা পরিষদ সদস্য এনামুল হোসাইন, যুবলীগ নেতা জামাল পঞ্চায়েত পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল রাব্বি সহ শতাধিক নেতা কর্মী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন- রাতের আধারে টাকা খেয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে আজ একটি পৌরসভা ও ৭টি উনিয়ন কমিটি দেওয়া হয়েছে। তার কোন ভিত্তি নেই এবং সেখানে অপরিচিত এক ব্যক্তিকে সাধারন সম্পাদক করা হয়েছে যিনি কখনোই আওয়ামীলীগের সাথে কোন ভাবেই জড়িত ছিলেন না।
বক্তারা আরো বলেন, ২০১৯ সালের ২৫ শে নভেম্বর পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের কমিটি ঘোষনাকে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগের কাছে অভিযোগ দায়ের করে পাথরঘাটা আওয়ামীলীগের একটি অংশ। ওই অভিযোগের ভিত্তিতে জেলা আওয়ামী লীগ পাথরঘাটা উপজেলার সকল কমিটি স্থগিত করেছিলেন। এর ৩ বছর পর আবারো পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের পৌর কমিটি সহ সকল ইউনিয়নে সভাপতি ও সম্পাদকের নাম উল্লেখ করে স্বাক্ষরিত কমিটি প্রদান করেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, গঠনতন্ত্র মেনেই কমিটি গুলো দেওয়া হয়েছে। পদ বঞ্চিত একটি গ্রুপ বিএনপি নিয়ে ওই প্রতিবাদ করেছে।



মন্তব্য