শনিবার, ৮ আগস্ট ২০২৬
 

নবীনগরে নদীভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬

---
মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ১ নং ওয়ার্ড চরলাপাং গ্রামে নদীভাঙনের তীব্রতায় বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়েছে। অব্যাহত ভাঙনে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়দের অভিযোগ।
৬ আগস্ট বৃহস্পতিবার সরেজীবনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন পূর্বে সরকারের পক্ষ থেকে একপাশে অনেকগুলো জিও ব্যাগ ব্যবহার করেও কোন উপকার আসেনি অন্য পাশ দিয়ে ঠিকই নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে,তারা আরো বলেন, নদীর ভাঙন দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় তাদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হলেও স্থায়ী পুনর্বাসনের অভাবে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত নদীশাসন ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ না নিলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের (এমপি) কার্যকর উদ্যোগ কামনা করেছেন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon