![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার দুলাল ড্রক সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ড্রেজার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরগুনার কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা বালুখেকোদের হাত থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্য