বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
 

ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্টের প্রতিবাদে কাশিয়ানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬

---
ডাঃমোঃ ইলিয়াস বিশ্বাস, কাশিয়ানী (প্রতিনিধি)

গোপালগঞ্জের  কাশিয়ানীতে ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং নবিজী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে ফেজবুকে  কটুক্তির বিরুদ্ধে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদের আয়োজনে  উপজেলার শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
গত ২০  জুলাই সদর ইউনিয়নের পোনা গ্রামের বাসিন্দা জগলুল হায়দার শাহিন  ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ( সা.)  এবং তার সম্মানিত স্ত্রীদের নিয়ে  অশ্লীল পত্রিকার পোস্ট করেন, এবং  ধর্মীয় অনুভুতিতে আঘাত করা বিভিন্ন  পোস্ট শেয়ার করেন, এতে এলাকার ধর্মপ্রাণ  মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিবাদে গতকাল তাকে গ্রেপ্তার করে কাশিয়ানী থানা পুলিশ।  সমাবেশে বক্তব্য প্রদানকারী উলামায়ে কেরাম এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমান সকলেই ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং নবিজী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে কটুক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন। সমাবেশে ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিম বলেন  সারা দেশে কিছুদিন পরপর এধরণের অনভিপ্রেত ঘটনা ঘটতে থাকে যার ফলে ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এই বিক্ষোভ শুধু কাশিয়ানীতে সীমাবদ্ধ থাকবেনা। এই বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়বে সারা দেশে।
সমাবেশ মঞ্চ থেকে সরকার বাহাদুরকে সামাজিক স্থিতিশীলতা বিনষ্টকারী দেশিয় দুষ্ট এবং এদের মদদদাতা বিদেশি শক্তির ব্যাপারে সতর্ক হওয়ার অনুরোধ করে বক্তব্য প্রদান করা হয়।  সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি উপজেলা সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon