মঙ্গলবার, ৯ জুন ২০২৬
 

গৌরীপুেরে উপজেলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ জুন ২০২৬

 ---

নিজস্ব প্রতিবেদক

রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই জাহিদ উদ্দীন (২০) চট্টগ্রামের হালিশহর বারনিঘাটা এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় প্রায় তিন বছর ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দাবি করেন, কর্মস্থলে প্রতিষ্ঠানটির মালিক সেনাবাহিনীর সিপাহী মোঃ মেহেদী কর্তৃক জাহিদ বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৫ জুন হালিশহর থানা থেকে তাদের জানানো হয় যে, জাহিদ কারখানার ভেতরে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা অভিযোগ করেন, ঘটনার সময় কারখানার প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং সিসিটিভি ক্যামেরা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে দ্রুত উপস্থাপন করা হয়েছে এবং এই ঘটনায় হালিশহর থানায় তারা মামলা করতে গেলেও থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে উল্টো তাদেরকে নানাভাবে হয়রানি করেন

জাহিদের পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon