বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মোটরসাইকেল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার ভোর রাত ৪ টা থেকে ৬টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়া গ্রামে অভিযান পরিচালিত হয়। এসময়  (১) মোঃ আশিক(২) মোঃ সুজন,উভয় পিতা শাহজাহান তাদের বাড়িতে অভিযান চালায়।

টহল দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তি পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের বসতবাড়ি থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।এসময় তাদের বাড়ির আসামিদ্বয়ের নিজ কক্ষ থেকে ১টি ৯ এমএম বিদেশি পিস্তল (মেড ইন USA),১টি পিস্তলের ম্যাগাজিন,১ রাউন্ড পিস্তল অ্যামুনিশন,১টি চাইনিজ কুড়ালসহ ১টি মোটরসাইকেল (সুজুকি জিক্সার ২৫০ সিসি) উদ্ধার করা হয়।

সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ বাহিনীর এই অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া এলাকায় বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযুক্ত দু’জনকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon