বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

কাউখালীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫

 

---

 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর আজ ২৯ নভেম্বর ৪র্থ দিনের কর্মসূচিতে পিরোজপুরের কাউখালির ছোট বিড়ালজুড়ি বাবুল বিডিয়ারের বাড়ির সামনে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক কৃত্রিম প্রজনন ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম, এছাড়াও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শিশির কুমার রায় সহ উক্ত দপ্তরের অন্যান্যরা ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ মানুষের গবাদি পশু পাখির চিকিৎসা সেবা প্রদান করেন।

সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ১২ টা পর্যন্ত  ক্যাম্পে বিভিন্ন রকম পশুপাখি নিয়ে আসা মোট ৭৪ জন সেবাপ্রার্থীর কয়েক শ গরু,ছাগল, হাঁস মুরগী, কবুতরের চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

এ ব্যাপারে ছোট বিড়ালজুরি গ্রামের অলিউল্লাহ ও লিমন হোসেন বলেন এ বছরে তারা প্রথম বাড়ির সামনে বসেই প্রাণিসম্পদ কর্মকর্তাদের দেওয়া সুযোগ সুবিধা পেয়েছেন। একই গ্রামের জাহানারা বেগম ও রানী বেগম বলেন আমাদের ভ্যাকসিন, কৃমিনাশক,কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন সেবার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যেতে হয়। কিন্তু এ বছর আজ আমরা ঘরে বসেই বাড়ির সামনে এই সেবাগুলো পেয়েছি। আমরা আনন্দিত আশা করি সরকার এই কর্মসূচি অব্যাহত রাখবেন।

আগামী ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ সমাপ্ত হবে বলে  জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা রানী সরকার।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon