বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

ঐতিহ্যবাহী গাজীপুর জেলার যত ইতিহাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫

---

মোঃ আশিকুর রহমান,

গাজীপুর: গাজীপুর বাংলাদেশের মধ্যাঞ্জলে অবস্থিত ১৯৮৪ সালের পহেলা মার্চ প্রতিষ্ঠিত ঢাকা বিভাগের একটি বিশেষ শ্রেণীভক্ত জেলা।

এই জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো সবুজে শিল্পে ভরপুর ঐতিহ্যের গাজীপুর।

এই জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তাহলো মুহাম্মদ বিন তুঘল এর নামে এক গাজী কুস্তিগীর এখানে থাকতো তখন থেকে এই জেলার নাম রাখা হয় গাজীপুর।

আবার এই নামের বিরোধিতা করে অনেকেই বলেন সম্রাট আকবরের সেনাপতি ইশাখার ছেলে ফজল গাজীর নামে এই জেলার নাম করা হয়েছে গাজীপুর। তবে এই গাজীপুরকে অনেক সময় অনেক নামে ডাকা হতো কিন্তু পরবর্তীতে ১৯৭৮ সালে এর প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয়।

এই জেলার মোটে তো অয়তন ১৭৪১.৫৩ বর্গকিলোমিটার। এবং মুক্তিযুদ্ধের সময় এই জেলা ৩ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। গাজীপুর জেলায় ৬টি উপজেলা ৫টি থানা ১৯৪-১৯৮ পর্যন্ত মোট পাঁচটি সংসদীয় আসন এবং একটি সিটি কর্পোরেশন  রয়েছে।

এই জেলার উপজেলা গুলো হল শ্রীপুর উপজেলা, কালিয়াকৈর উপজেলা, কালীগঞ্জ উপজেলা, কাপাসিয়া উপজেলা এবং গাজীপুর সদর উপজেলা। এই জেলার প্রধান নদী গুলির মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, বংশী, বালো, বাড়ার অন্যতম।

গাজীপুরের সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। গাজীপুরের মধ্যে বাংলাদেশের ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প কারখানা অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। গাজীপুরের কাপাসিয়া তৈরি হতো বিশ্বের সেরা মসলিন কাপড়। বাংলাদেশ আনসার বাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি এই জেলার কালিয়াকৈর সফিপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র সরকার স্বীকৃত উদ্যান ভাওয়াল উদ্যান গাজীপুরে অবস্থিত। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট স্টেশন গাজীপুরের অবস্থিত। বাংলাদেশের একমাত্র টাকশাল অথাৎ টাকা তৈরির কারখানা যেখানে বাংলাদেশের সকল টাকা তৈরি করা হয় যা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা যা গাজীপুরে অবস্থিত।

এছাড়াও বাংলাদেশের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুরে অবস্থিত যার মধ্যে অন্যতম জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তাওয়াল বদরে আলম সরকারি কলেজ, টুঙ্গি সরকারি কলেজ, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, কোনাবাড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ সহ আরো অনেক ছোট বড় কলেজ ও বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের 13 টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবথেকে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার যা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট সহ এমন আরো অনেক বৃহৎ শিল্প কারখানা এই গাজীপুরে অবস্থিত।

পাশাপাশি বেশ কিছু দর্শনীয় স্থান যার মধ্যে বিখ্যাত ভাওয়াল রাজবাড়ী, বালিয়াদি জমিদার বাড়ি, দত্তপাড়া জমিদার বাড়ি, নুহাশ পল্লী, ভাওয়াল জাতীয় উদ্যান, জাগ্রত চৈরঙ্গী, কাশিমপুর জমিদার বাড়ি, রাজ কাছারি ঘর, টঙ্গিপুলের ধ্বংসাবশেষ, ঢোল সমুদ্র রাজবাড়ি, সেন্ট নিকোলাসের গির্জা ইত্যাদি যা গাজীপুরে অবস্থিত।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon