বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস এর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন—গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন,সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রুবেলসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় অক্টোবর ও নভেম্বর মাসের অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করা হয় এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় ইউএনও সাথী দাস বলেন— “গোয়ালন্দে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তবে চুরি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আরও শক্তিশালী নজরদারি চালানো হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন নিশ্চিত করতে পুরো উপজেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন ও যথাযথভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।”

সভায় আরও জানানো হয়, গোয়ালন্দ উপজেলায় মাটিকাটা উৎসব এবং বিভিন্ন অনিয়ন্ত্রিত আয়োজন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

শেষে, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon