বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৫

---

মো.জিয়াউল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পাথরঘাটায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।


দিন ব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও দোয়া-মিলাদ। পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মামুন আহম্মেদ এর সভাপতিত্বে অতিথির আসনে বক্তব্যে রাখেন, পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ- চৌধুরী মো. ফারুক, হারুন অর রশিদ হাওলাদার, ইসমাইল সিকদার এসমে, এরফান আহমেদ সোয়েন ও মহিলা দল নেত্রী ইশরাত জাহান শিরিন।

বক্তব্য রাখেন, যুবদল নেতা হাচান আল বকর মেছাল, এনামুল হক ইমু, লিটন আহমেদ। ছাত্রদল নেতা- রাহাজুল ইসলাম রাহাত, আরাফাত রহমান অভি, কেএম হাসিবুল্লাহ, খায়রুল ইসলাম, মুনিম ইসলাম, রাসেল ইসলাম, রাজিব সরকার, হিরু মিয়া প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon