![]()
মোঃ শাকিল মোল্লা , রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। (সোমবার)৩০ ডিসেম্বর দুপুর বারোটার সময় উপজেলা সভা কক্ষে গোয়ালন্দ অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান,সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান ,
গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) মোঃ আসাদুজ্জামান ,গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কান্তি পাল, গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ মন্ডল,সহকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে,২০১৭ সালের ১৫ আগষ্ট মাসে তিনি গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগ যোগদান করেন। অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়।



মন্তব্য